গীতা বণিক দত্ত (চুঁচুড়া, হুগলী)

এসেছিলে তুমি চৈত্রের দুপুরে
তব প্রেম সুধা রসে ভরিয়ে দিতে
হঠাৎ করে গেলে হারিয়ে
দু চোখে স্বপ্ন এঁকে দিয়ে
পলাশের রঙে রাঙিয়ে দিয়েছিলে
মন প্রাণ এক করে
কখনো ভাবিনি যাবে চলে
মোরে একা করে
যত বার ভাবি সবই মিছে
এ তো মায়ার ই ছল
বলা সহজ বলেই পেরেছিলে দিতে
মিথ্যা প্রতিশ্রুতি সকল
আত্মার সাথে আত্মার মিল
ক জনেরই বা হয়
ভালোবেসে যদি মন বোঝে কেউ
সেতো আত্মার আত্মীয় হয়
নতুন সাথীর ডাক আকৃষ্ট করেছিল তোমায়
তাই তো গেলে ফেলে
কখনো তো হতে পারে
সেও তোমায় ভুলে ফেলে গেলো চলে
অবুঝ এ মন বোঝেনি তখন
এ তো মিথ্যা প্রেমের খেলা
আজও দুটি চোখ খোঁজে বার বার
পথের শেষ সীমানা
জীবনের সুতো ছিড়ে যাবে কোনো একদিন
কিছুই স্থায়ী নয়
সত্যের পথ প্রিয় করে রেখো
নিও না কো মিথ্যার আশ্রয়
আজ ভালোবাসার দিনে
তুমি যেখানেই থাকো
দূর হতে বলি বার বার
তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো।