মন্ত্রী মলয় ঘটকের বাসভবনে হামলা, আটক এক, তদন্তে পুলিশ

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোলে আপকার গার্ডেনে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের বাসভবনে দিনদুপুরে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সময় মন্ত্রীর বাড়িতে নিরাপত্তারক্ষী এবং অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। বাসভবনের অফিসের টেবিলে কাচ ভাঙচুর করে এক যুবক।এই ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশ। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী।

ঘটনা প্রসঙ্গে ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন আজ মন্ত্রীর বাসভবনে এক ব্যক্তি ইট দিয়ে অফিসে রাখা টেবিলের কাঁচ ভেঙে দিয়েছে তাকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদের পর আসল কারণ জানা যাবে। 

মন্ত্রী মলয় ঘটকের স্ত্রী সুদেষ্ণা ঘটক জানান তারা বাড়ির ওপরের তলায় ছিলেন, আওয়াজ শুনে নিচে এসে দেখেন, একটি ইট পড়ে আছে এবং কাঁচ ভেঙে গেছে একজন ব্যক্তি ধরা পড়েছে। 

হামলার কারন খুঁজতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *