মহিলা পরিচালিত ৯৬ বছরের প্রাচীন দুর্গাপুজো

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জেলরোড এলাকায় ৯৬ বছর আগে দুর্গাপুজোর প্রচলন করেছিলেন জেলরোড এলাকার বাসিন্দারা, যদিও পূজোর শুরু থেকেই এই পুজো পুরুষরাই পরিচালনা করে আসতো। তবে বর্তমান সময়ে পুরুষদের সঙ্গে মহিলারা কাঁধে কাঁধ মিলিয়ে চলার উদ্দেশ্য নিয়ে বিগত পাঁচ বছর ধরে এই দুর্গাপুজোর রাস এখন মহিলাদের কাঁধে। সম্পূর্ণ মহিলা পরিচালিত এই দুর্গাপুজোয় প্রতিবছরই কিছু না কিছু চমক থাকে, এবছর ডাকের সাজে শংকর পত্নীর পূজায় মেতে উঠেছে এই পুজো উদ্যোক্তারা। প্রতিবছরের মতই এই বছরও শহর তথা শহরতলীর সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে এই পুজো দেখবার জন্য।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *