মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হল পেন ফুল ও জলের বোতল

কৌশিক মুখার্জী: সালানপুর:-

আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা।সালানপুর ব্লকে ৪টি পরীক্ষা কেন্দ্রে ১৩৭৪জন মাধ্যমিক পরীক্ষার্থীদের সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে তুলে দেওয়া হলো পেন,ফুল ও জলের বোতল।পাশাপাশি সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশের তরফে আগত সমস্ত ছাত্রছাত্রীদের হাতে পেন তুলে দেওয়া হয়।এদিন তৃণমূল নেতা ভোলা সিং জানান বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় এবং যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশমত সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ব্লকের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের হাতে ফুল,পেন ও জলের বোতল তুলে দেওয়া হচ্ছে।তাছাড়া অভিভাবকদের জন্য পরীক্ষা সেন্টারের বাইরে পানীয় জলেরও ব্যাবস্থা করা হয়।এবং প্রতিটি পঞ্চায়েতে ছাত্রছাত্রীদের জন্য যাতায়াতের জন্য অটো টোটোর ব্যাবস্থা করা হয়েছে।তাছাড়াও তিনি বলেন যেকোনো ধরণের সমস্যা হলে তাদের জানাতে।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,ব্লকের সভানেত্রী অপর্ণা রায়,তৃণমূল কংগ্রেস নেতা আশুতোষ তেওয়ারী সহ আরো অনেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *