লক্ষাধিক নগদ অর্থ ও মাদক সহ গ্রেপ্তার ২ 

লক্ষাধিক নগদ অর্থ ও মাদক সহ গ্রেপ্তার ২ 

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার-: 

       গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ গীর্জা মোড় এলাকায় অভিযান চালায় এবং লক্ষাধিক নগদ অর্থ ও ৩৪ গ্রাম নিষিদ্ধ মাদক সহ হাতেনাতে দু’জনকে পাকড়াও করে। একইসঙ্গে মাদক পাচারের বড়সড় ছক বানচাল হয়। জানা যাচ্ছে অভিযান চালানোর সময় একটি সন্দেহভাজন টোটোকে থামিয়ে তল্লাশি শুরু করতেই বেরিয়ে আসে আসল তথ্য। ধৃত নবাব আলী মুর্শিদাবাদের বাসিন্দা এবং নবাব খান হীরাপুরের বাসিন্দা। ধৃতরা এই মাদক দ্রব্য কোথায় নিয়ে যাচ্ছিল এবং এই চক্রের সাথে আরও কারা জড়িত আছে খতিয়ে দেখছে পুলিশ। শহরের ব্যস্ততম এলাকায় টোটোয় করে মাদক পাচারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কমিশনারেটের গোয়েন্দা বিভাগের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *