লোকসভা নির্বাচনে সাংবাদিকদের জন্য প্রথমবার পোস্টাল ব্যালটের ব্যবস্থা

ফাইনাল এক্সপোজার:- একজন সাংবাদিকের দায়বদ্ধতা তার প্রিয় পাঠক বা দর্শকের কাছে। নির্বাচনের দিন শেষ মুহূর্তের 'আপডেট' সবার কাছে পৌঁছে দেওয়ার তাগিদে সে ত‍ৎপর হয়ে ওঠে। সকাল থেকে ছুটে বেড়ায় এক বুথ থেকে অন্য বুথে। সাংবাদিক হিসাবে নিজের দায়িত্ব পালনে সফল হলেও নাগরিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে বঞ্চিত হতে হয় অনেক সাংবাদিকদের। কাজের চাপে ভোট আর দেওয়া হয়না। সেই সমস্যা দূর করতে নির্বাচন কমিশন জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর ধারা ৬০ (সি) এর অধীনে ‘অত্যাবশ্যক পরিষেবাতে অনুপস্থিত ভোটারদের’ তালিকায় মিডিয়া কর্মীদের যুক্ত করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে ভোটের 'কভারেজ'-এর সঙ্গে যুক্ত মিডিয়া কর্মীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার অনুমতি দিয়েছে।

লোকসভা ভোটের এই প্রথমবারের জন্য সাংবাদিকদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হল এবং
এরফলে নির্বাচন কমিশনের অনুমোদন প্রাপ্ত সাংবাদিকরা নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটের সুবিধা নিতে পারবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *