শিল্পাঞ্চলের অন্ডাল ও আসানসোলে শান্তিরপূর্ন ভোটের বার্তা স্বপন দত্ত বাউলের

নিজস্ব সংবাদদাতা:অন্ডাল:- পশ্চিম বর্ধমানের অন্ডাল ও আসানসোলে শান্তিরপূর্ন ভোটের বার্তা স্বপন দত্ত বাউলের। সংবাদদাতা  দেখতে দেখতে বাইশ ( ২২ )টি জেলায় ঘুরে ঘুরে শান্তির দূত সম্মানিত স্বপন দত্ত বাউল শান্তি পুর্ন ভোটের বার্তায় সারা রাজ্যের নজর কেড়েছে। আর ভোট সচেতন করতে বাকি হাওড়া,  উত্তর ও দক্ষিণ কোলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , বারাসত, বনগাঁ  হাবড়া স্বপন বাউল বলেন এই বাকি জেলা ও জায়গায় আমি খুব শীঘ্র শান্তির বার্তা দিতে চলেছি ।  পশ্চিম বর্ধমানের অন্ডালে এবং আসানসোলে স্বপন দত্ত বাউল হাজির।লোক সভায় ভোট সচেতন করতে চলন্ত ট্রেনে বাউল গানে শান্তি পূর্ন ভোটের বার্তা দিতে দিতে ৮ মে প্রথমে অন্ডাল ও পরে আসানসোলে বাউল গানে শান্তি পূর্ন ভোটের বার্তা দিলেন। রেল স্টেশনে এবং ব্যাস্ত জমজমাট রাস্তার মোড়ে মোড়ে  জনবহুল এলাকায় । জনগণ পুলিশ প্রশাসন ও সকল রাজনৈতিক দল গুলিকে সচেতন করেন সন্ত্রাস মুক্ত ভোট, ভয় মুক্ত ভোট করার জন্য। প্রখর রোদ গরম উপেক্ষা করেও ছুটে এসেছেন খাজা আনোয়ার বেড় পূর্ব বর্ধমান থেকে পশ্চিম বর্ধমানের অন্ডাল ও আসানসোলের জমজমাট এলাকায় , এলাকায় । নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে এক পয়সাও কারো কাছে না নিয়ে সমাজ সচেতন, শান্তি পূর্ন ভোট সচেতন দেখে পশ্চিম বর্ধমানের জনগণ খুবই খুশি। অনেকেই বলেন স্বপন বাউল এত রোদ গরমেও কি করে সারা রাজ্যের জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন  বাউলগানে  শান্তির বার্তা দিয়ে এটা ঈশ্বরের আশির্বাদ ছাড়া কখনোই সম্ভব নয়। স্বপন দত্ত বাউল বলেন যাওয়া আসা খাওয়া দাওয়া অটো টোটো রিক্সা , বাস, ট্রেন ভাড়া সবই গান গেয়ে ভিক্ষা করে যোগাড় করতে হয় কখনো খাবার জোটে কখনো জোটেই না। একজন প্রশ্ন করলেন কেউ সাহায্য করে না স্বপন বাউল বলেন ভালো কাজে সরকার  ও বেসরকারি ভাবে কেউ কখনোই আমাকে সাহায্য করে নি তাই তো ভিক্ষা করতে হয়। তবে এক একবার কোনো কোনো সহৃদয় মানুষ দুমুঠো ভাত কেউ চা বিস্কুট খাওয়ান তবে মানুষের ভালবাসা আশির্বাদ পেয়েই আমি সারা রাজ্যের জেলায় জেলায় শান্তি পূর্ন ভোটের বার্তা দিয়ে চলেছি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *