চৈতী চ্যাটার্জী (কলকাতা)

একা থাকতে চাওয়া
নয়তো কোনো অপরাধ,
তবে সকলের এই কথাতে
কেনো এতো প্রতিবাদ?
বড়ো হলে শেষ হলেই পড়া
হয়ে যায় না মেয়ে অরক্ষণীয়া,
দাওনা থাকতে নিজের মতই
চায়নি তো তারা কারোর দয়া।
মেয়েরাও মানুষ সবার মতই
পাক না তারা নিজের অধিকার,
দাওনা একটা সুযোগ
ওদেরও কিছু করে দেখাবার।
দায়িত্ব তারাও নিতেই পারে
সাবলম্বি হওয়ার প্রতীক্ষা,
মানুষ হয়ে দেখাবে তারাও
একটু শুধুই অপেক্ষা।
মেয়েদের আজ দুর্বল ভাবা
সত্যি বড় নিষ্প্রয়োজন,
সর্বক্ষেত্রে রাখছে তারা
নিজের কাজের নিদর্শন।
ডাক্তারি থেকে আকাশ পাড়ি
সব জায়গায় বিরাজমান,
ছেলেদের পাশে মেয়েরাও আজ
সম উচ্চতায় দন্ডায়মান।
সব মেয়েদের পাশে একজন
পুরুষ মানুষ চাই,
এই ধারণাটা এবার বদলাবার
সময় এসেছে ভাই।
বিয়েটাই জীবনের শেষ কথা নয়
নয় তো চিরন্তন সত্য,
সমাজে তাদের অনেক অবদান
মেয়েরা আজ নয় ব্রাত্য।
মেয়েরা এখন খোলস ভেঙেছে
আর তো পায়না ভয়,
একা থেকেও মেয়েরা এবার
দুনিয়া করবে জয়।