রমেশ রায়, কলকাতা:- সমাজ সেবামূলক সংগঠনের সবুজ সংঘ সুবর্ণ জয়ন্তী ৫০ তম বর্ষ উদযাপন। দক্ষিণ ২৪ পরগণা জেলার নন্দকুমার পুরের ছোট্ট গ্রাম থেকে পথচলা শুরু ১৯৭৫ সালে সবুজ সংঘের এটি একটি সম্প্রদায় ভিত্তিক ও ক্রমবর্ধমান উন্নয়ন মূলক প্রতিষ্ঠান।পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং দেশের অন্যান্য রাজ্যে ও বিস্তৃত এই সংস্থা।অসহায় ও বঞ্চিত মানুষের পাশে ৫০ বছর ধরে নিষ্ঠাবান সেবায় জড়িত। সবুজ সংঘের সংস্থার সচিব ও পরিচালক অংশুমান দাস মহাশয়ের পথ চলা শুরু হয় বন্যা ও ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত দুর্বল পরিবার গুলোর পাশে দাঁড়িয়ে থাকা স্বাস্থ্য ও পুষ্টি,শিক্ষা, শিশু সুরক্ষা,নারীর ক্ষমতায়ন,জীবিকা উন্নয়ন,জল স্বাস্থ্য স্বচ্ছতা ও দুর্যোগ মুকোবিলা এবং জলবায়ু সহিংশীলতা সহ গুরুত্বপূর্ণ সামাজিক উন্নয়নে কাজকর্ম ক্ষেত্রে। সবুজ সংঘের ৫০ তম বর্ষের উদযাপনে মুখ্য অতিথির সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার সহকারি সভাধিপতি এবং GBDA চেয়ারম্যান সীমান্ত কুমার মালি মহাশয়, ডঃ অমল মুখোপাধ্যায় ফাউন্ডার চেয়ারম্যান(Hanseatic India Forum e V, ডক্টর অরুণ দেব বোর্ড মেম্বার Global water Alliance, শ্রীমতি অপূর্বা রাঠোর চিফ সাসটেইন বিলিটি অফিসার L&T Finance, সঞ্জু দাস -(আশা ফর এডুকেশন), এছাড়া আরও একটি বিশেষ অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
Posted inকলকাতা