সাইবার ও বাল্য বিবাহরোধে সালানপুর ব্লক কার্যালয়ে বিশেষ সচেতনতা শিবির

কাজল মিত্র: সালানপুর:- সালানপুর থানার অন্তর্গত সালানপুর ব্লক কার্যালয়ে সাইবার ও বাল্য বিবাহরোধে সালানপুর পুলিশ ও ব্লক আধিকারিক এর উদ্যোগে এক সচেতনতা শিবিরের আয়োজন  করা হয়েছিল।

যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ব্লক আধিকারিক রবি সৌরভ,রূপনারায়ণপুর ফাঁড়ি ইনচার্জ অরুনাব ভট্টাচার্য, সালানপুর ব্লক আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজ সেবী গৌরাঙ্গ তেওয়ারি সহ স্কুলের শিক্ষক  শিক্ষিকারা ।তাছাড়া এই সচেতনতা মূলক শিবির যাদের নিয়ে  সেই সকল ছাত্রীরা উপস্থিত ছিলেন । মূলত সালানপুর ব্লকের তিনটি স্কুল আছড়া  রায়বলরাম গার্লস হাইস্কুল, মহিলা সমিতি ,ও কস্তুরবা গান্ধী স্কুলের ছাত্রীরা এবং কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরাও উপস্থিত ছিল একই সাথে ব্লকের সংঘের মহিলারাও উপস্থিত ছিলেন ।

এদিন সকলকে নিয়ে অপরাধ, শিশুপাচার, বাল্যবিবাহ, শিশুশ্রম, গুজব বিরোধী প্রচারের অঙ্গ হিসাবে এই সচেতনতা শিবিরের  আয়োজিত হল। এদিন ব্লক আধিকারিক জানান যে নারী নির্যাতন,নারীপাচার, বাল্যবিবাহ, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বিভিন্ন প্রতারণা সম্পর্কিত বিভিন্ন বিষয় বর্তমান সমাজের অন্যতম সমস্যা।বহুক্ষেত্রেই দেখা যায় অল্পবয়সী ছাত্রীরা বিভিন্ন ফাঁদে পা দিয়ে বিপদে পড়ে। এসব সম্পর্কে ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে আজকের এই বিশেষ শিবির।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *