স্কুল বাস চালু করার দাবিতে বিক্ষোভে সামিল স্কুল পড়ুয়া থেকে অভিবাবকরা

কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোলের ইসিএল এর সোদপুর ওয়ার্কশপের গেটের সামনে অভিভাবক ও স্কুলের ছাত্রছাত্রীদের বিক্ষোভ।হটাৎ করে স্কুলের বাস পরিষেবা বন্ধ করে দিয়েছে কতৃপক্ষ।আর স্কুল বাস চালু করার দাবিতে বিক্ষোভে সামিল হলেন স্কুল পড়ুয়া থেকে অভিবাবকরা।উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলার সৌরভ মাজি।

এক অভিবাবক বলেন ইসিএল এর হেড ডিপার্টমেন্ট এই বাসের জন্য অনেক সাহায্য করেছেন কিন্তু এখানকার জিএম এর একটা স্বাক্ষর হলেই এই সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু জিএম নিজের ক্ষমতার অপব্যবহার করে এই স্বাক্ষর করে দিচ্ছেন না। বিগত বহু বছর যাবত ধরে ইসিএল এর পক্ষ থেকে স্কুলের বাস দেওয়া হয় কিন্তু এখন থেকে তিন মাস যাবৎ বাঁশ দেওয়া হচ্ছে না বাচ্চাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। কত বছর যখন ফরম ফিলাপ করা হয় তখন কেন আমাদেরকে জানানো হয়নি যে এই বছরে শুধু বাস দেওয়া হবে, পরের বছর থেকে বাস দেওয়া হবে না।

স্কুলের ছাত্রী মৌমিতা মন্ডল জানান যে বেশ কিছুদিন ধরেই আমাদের বাস বন্ধ করে দিয়েছে তাই বাসাতে চালু করা হয় তার দাবি নিয়েই আমরা বিক্ষোভ করছি এই গরমের মধ্যে আমাদের অনেক অসুবিধা হচ্ছে যাতে আমাদের বাস দ্রুত দেওয়া হয়।

স্থানীয় কাউন্সিলার সৌরভ মাজি বলেন কয়েকদিন আগে লোকাল গার্জেনদের কে নিয়ে এবং আমি স্থানীয় কাউন্সিলর হয়ে ইসিএল অথরিটির কাছে সাত দিন আগে জানিয়ে এসেছিলাম যে বাসগুলো অবিলম্বে চালু করুন বাচ্চাদের অনেক অসুবিধা হচ্ছে। কিন্তু তাতে কোন গ্রাহ্য না দেওয়ার জন্য আজ অভিভাবকরা আমার কাছে আসেন তার জন্য আজ এই অফিসে এসে কথা বলে যখন জানলাম তখন বলল যে আমার হাতে এখন কিছু নেই আমি এই ব্যাপারে কিছু করতে পারবো না। যখন এই কথা অফিসের তরফ থেকে জানানো হয় তখন ছাত্রের অভিভাবকেরা ছাত্রছাত্রীদের স্কুলে না নিয়ে গিয়ে এই অফিসের সামনে নিয়ে চলে এসেছে। সকাল সাড়ে নটা থেকে স্কুলের বাচ্চারা এখানে রয়েছে, তিনটে বেজে গেছে এখনো পর্যন্ত এখানকার প্রশাসন এজেন্ট সাহেব কোনো ব্যবস্থা করা হয়নি। রোদ্রের মধ্যে বাচ্চাদের দু একজনের শরীর খারাপ হয়ে গেছে যদি তাদের কোন অঘটন ঘটে যায় তার দায়িত্ব কিন্তু এই কমিটিকে নিতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *