স্থানীয় কৃষি ও স্বনির্ভর গোষ্ঠীর বড় প্লাটফর্ম গড়ার লক্ষ্যে ২১ তম বর্ষ ভিন্নস্বাদ এর আয়োজনে মেলার শুভ উদ্বোধন

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:- প্রতি বছরের ন্যায় এবারও ২১ তম বর্ষ ডায়মন্ড হারবার বিধান সভার পর্যবেক্ষন তথা এই মেলা কমিটির সম্পাদক সামীম আহমেদ এর ব্যবস্থাপনায়, আয়োজক সরিষা ভিন্নস্বাদ সরিষা হাই স্কুল মাঠে কৃষি ও স্বনির্ভর মেলার আয়োজন করা হয়। এই মেলাটি স্থানীয় কৃষি ও স্বনির্ভর গোষ্ঠীর জন্য একটি বড় প্লাটফর্ম,যা প্রতি বছর অনুষ্ঠিত হয়। শনিবার থেকে এই মেলা শুরু হয়।

এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই কৃষি ও স্বনির্ভর মেলা উৎসবের শুভ উদ্বোধন করেন ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক তথা এই কৃষি ও স্বনির্ভর মেলার সম্পাদক সামিম আহমেদ ও স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডায়মন্ড হারবার থানার আই সি অমর্জিত বিশ্বাস,মহিলা থানার ওসি ডলি ঝাঁ। এছাড়াও উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন,১নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী, মেলা কমিটির সভাপতি রফিক মোল্লা,টাউন যুব সভাপতি সৌমেন তরফদার, শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা, পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস,ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস, জাহির আব্বাস,মইদুল ইসলাম,বিমলেন্দু বৈদ্য, বড় জাহান সহ ডায়মন্ড হারবার বিধান সভার সকল প্রধান উপপ্রধান ও অন্যান্য নেতৃত্ব প্রমুখ। এই মেলার মূল উদ্দেশ্য: কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে অবহিত করা। স্বনির্ভর গোষ্ঠীগুলির তৈরি হস্তশিল্প, খাদ্যদ্রব্য ইত্যাদি বিপণনের সুযোগ করে দেওয়া। গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ন এবং তাদের উৎপাদিত পণ্যের বাজার তৈরি করা।

সাধারণ মানুষের মধ্যে কৃষি ও গ্রামীণ অর্থনীতির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।মেলা কমিটির সম্পাদক সামিম আহমেদ জানান,ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সরিষা কৃষি ও স্বনির্ভর মেলা এবছর ২১ বছরে পদার্পণ করলো ২০ শে ডিসেম্বর থেকে ৬ ই জানুয়ারি ১৬ দিন ব্যাপী এই উৎসবে থাকছে নানান সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যহ সন্ধ্যাকালীন অনুষ্ঠানে থাকছে বাংলা চলচ্চিত্রের খ্যতনামা শিল্পিরী। মেলায় দর্শনার্থীদের আগমনও চমকপ্রদ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *