স্বামী বিবেকানন্দ কালচারাল ফোরামের পক্ষ থেকে আয়োজিত দুই দিন ব্যাপি স্বামীজি,নেতাজি ও রবীন্দ্র নজরুল স্মরণে আলোচনা সভা

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- স্বামী বিবেকানন্দ কালচারাল ফোরামের পক্ষ হইতে সমস্ত পরীক্ষার শেষে, বসন্ত আবহে স্বামীজী নেতাজী ও রবীন্দ্র নজরুল স্মরণে তিশরা ও চৌঠা মে শিক্ষা,ক্রীড়া,সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা মূলক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে সংগীত নৃত্য ,আবৃত্তি ,কুইজ প্রতিযোগীতায় বহুদূর থেকে প্রতিযোগীরা অংশগ্রহন করেন,যা সত্যি ই ব্যাপক এক সাড়া পড়ার মতোন। মূলত রাজবল্লভ পুরের স্বামী বিবেকানন্দ কালচারাল ফোরাম নিজ উদ্যেগে সারা বছর,বৃক্ষরোপন,অ্যাসিড আক্রান্ত কিংবা বাঘে আক্রান্ত মহিলাদের পাশে দাঁড়ানো, দুঃস্থ শিক্ষার্থীদের অনুদান প্রদান ইত্যাদি করে থাকে নিজ উদ্যেগে। এবং এই সংস্থায় তিসরা তারিখে সমস্ত প্রতিযোগীতা হয়, প্রতিযোগীর সংখ্যা ছিল প্রায় চারশত। এবং পাশাপাশি  তার সাথে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বনামধন্য গায়িকা বাসন্তী ব্যানার্জী, সঞ্জীৎ সরকার সহ আরো অনেকে।  এবং নৃত্য পরিবেশনা করে সংস্থার শিক্ষার্থী কৃষ্ণা নস্কর, পূর্নিমা নস্কর,সুদীপ্তা সহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি বিশিষ্ঠ পুলিশ কর্তা আবু হাসান সহ আরো অনেকে।এবং চৌঠা তারিখে সকাল থেকে মেডিকেল চ্যাকআপ ক্যাম্পে এক শত জনের অধিক রোগী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন,এবং মেডিসিন পান , বিনামূল্যে। পাশাপাশি বৈকাল চার টে থেকে শুরু হয়ে নব্য মানবতাবাদ আলোচনা সেখানে উপস্থিত ছিলেন বিশ্ব বিখ্যাত যাদু সম্রাট পি,সি সরকার জুনিয়র,আমেরিকা লন্ডন , প্যারিস সহ বিশ্বের বিভিন্ন দেশে মানবধর্ম প্রচারক স্বামীজী আচার্য দেবকৃষ্ণানন্দ অবদূত, আই এ এস নিত্যসুন্দর ত্রিবেদী, আই পি এস সুজয় চন্দ্র , সভাপতি সহ সভাপতি আবুল মার্জান,সম্পাদক পঞ্চানন ব্যানার্জী ও সহ সম্পাদক মাসুদ হাসান গায়েন,সাংস্কৃতিক সম্পাদক আলাপন ব্যানার্জী।এছাড়া ও উপস্থিত ছিলেন হাইকোর্ট সুপ্রিম কোর্টের কিছু আইনজীবি ও বিচারক। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা কর্ন মুর্শিদাবাদ থেকে আগত বিশিষ্ঠ শিক্ষক রামকৃষ্ণ মিশনের শ্রী মৃন্ময় সাহা। উক্ত অনুষ্ঠান প্রসঙ্গে সহ সভাপতি মার্জান সাহেব বলেন এই রকম অনুষ্ঠান গুলি সত্যিই এক বার্তামূলক, আজ গ্রামের প্রান্তে প্রান্তে এহেন অনুষ্ঠান হারিয়ে যাচ্ছে, কিন্তু এই সব অনুষ্ঠান মানুষকে শিক্ষা দেবে এর বৃদ্ধি ঘটুক। একই বার্তা  সহ সভাপতি আবু হাসান সাহেব ও জানান এবং পি, সি সরকার জুনিয়রের উপস্থিতি ও তাঁকে চোখে দেখে ধন্য এলাকাবাসী। তিনি এই সংস্থার সংগীত শিল্পী শ্রীমতী বাসন্তী ব্যানার্জীকে স্নেহ ভরা ভালোবাসা নিয়ে বলেন, আমার বোনকে আমি ফিরে পেয়েছি যা সত্যিই খুব আবেগগন মুহুর্ত ছিল। 

 সংস্থার সম্পাদক এই সুন্দর অনুষ্ঠানটি বাস্তবায়নের জন্য সমস্ত টিম মেম্বারদের অশেষ ধন্যবাদ জানিয়েছেন। সহ সম্পাদক মাসুদ হাসান বাবু  বললেন,বহু মানুষের সমৃদ্ধশীল কথা খুব Encourage করল আমাদের। এবং সংস্থার সহ সভাপতি আলাপন ব্যানার্জী   জানান,সুস্থ সংস্কৃতি ছাড়া সংস্কার অসম্ভব,আমরা ধর্ম ,বর্ণ ,রং বিবেচ্য না করে এই অনুষ্ঠান করে থাকি। সারা বছর সেবা প্রদান করি মানুষ United হয়েছে, এহেন কর্ম সত্যিই আমাদের খুব ইনস্পিরেড করে।এবং আমরা কৃতজ্ঞ সমস্ত মানুষের কাছে প্রায় 2000 মানুষের ভিড়,তাদ্র উপস্থিতি আরো বেশি পরিমানে আমাদের এগিয়ে নিয়ে যাবে এই আশারাখি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *