কাজল মিত্র: আসানসোল:- আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল আজ আসানসোল পৌর কর্পোরেশনে গিয়ে মেয়র এর সাথে দেখা করেন ।এদিন তিনি মেয়র বিধান উপাধ্যায়ের সাথে দেখা করে হাটন রোড এলাকায় টোটোর কারণে সৃষ্টি সমস্যা নিয়ে আলোচনা করেন।
প্রসঙ্গত, কয়েকদিন আগে অগ্নিমিত্রা পাল হাটন রোডের মোড়ে পৌঁছে সেখানে উপস্থিত টোটো চালকদের বেপরোয়া পার্কিং ও যেখান সেখান টোটো দার করিয়ে যাত্রী তোলা নিয়ে তীব্র প্রতিবাদ জানান। এরপরেই তিনি মেয়রের কাছে গিয়ে এই বিষয়টি সম্বন্ধে অভিহিত করেন। তিনি বলেন যে হাটন রোডের মোড়ে টোটোর কারণে যানজটে মানুষ সমস্যায় পড়েছে এবং হাটন রোডের প্রধান মোড় পরিষ্কার করা অপরিহার্য। টোটো পার্ক করার জন্য খালি জায়গা দেখে তাদের পার্কিং এর ব্যাবস্থা করতে হবে। এবিষয়ে মেয়র বলেন যে তিনি এই বিষয়ে খোঁজ নেবেন এবং সম্ভব হলে তা করা হবে। মেয়র স্বীকার করেছেন যে হাটন রোডে টোটো পার্কিং এবং যাত্রীদের তোলা এবং নামানোর পদ্ধতি সকলের জন্য অসুবিধার কারণ হচ্ছে। রাস্তায় টোটো পার্কিং করে যাত্রী তোলা-নামা করার পদ্ধতি সকলের জন্যই অসুবিধার কারণ হচ্ছে। বিজেপি বিধায়িকা বলেন যে, কয়েকদিন আগে, হাটন রোড দিয়ে যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন যে টোটো চালকরা রাস্তায় তাদের গাড়ি পার্কিং করে যাত্রী তুলে নামিয়ে দিচ্ছে, যার ফলে মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে। এর জন্য তিনি কিছু টোটো চালককে ধমক দেন। টোটো চালকরা বলেন যে, তারাও রাস্তায় যাত্রী তোলা-নামা করার জন্য রাস্তা অবরোধ করতে চান না, কিন্তু তাদের টোটোর জন্য কোনও জায়গা নেই। তিনি আজ এই বিষয়টি নিয়ে মেয়রের সাথে দেখা করেছেন। মেয়র বলেন, তিনি সব কথা শুনেছেন এবং পৌর কর্পোরেশন এই ব্যাপারে শীগ্রই সমাধানের চেষ্টা করবেন।