১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার

কৌশিক মুখার্জী: আসানসোল:- সিআইএসএফের কন্টেনারের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার।পুলিশ সূত্রে খবর মৃতার নাম কবিতা বাউরি।সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে দুর্ঘটনার সেই দৃশ্য।আসানসোল উত্তর থানার ১৯ নম্বর জাতীয় সড়কের গাড়ুই মোড়ের ঘটনা।খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ এবং ট্রাফিক গার্ডের পুলিশ পৌচ্ছায়।ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ।জানা গিয়েছে বুধবার বিকেলে আসানসোল থেকে স্কুটি করে ওই মহিলা সহ তিনজন বাড়ি ফিরছিল।ফেরার সময় গাড়ুই মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *