অগ্নিমিত্রা পালকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ,  প্রতিবাদে জিটি রোড অবরোধ

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোল দক্ষিনের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে কুরুচিকর মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যনেতা ভি.শিবদাশন দাশু বলে অভিযোগ আর তার এই মন্তব্যের প্রতিবাদে বিজেপি পক্ষ থেকে আসানসোল কর্পোরেশন মোড়ের সামনে জিটিরোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব ও কর্মীসমর্থকেরা।যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা ভি.শিবদাশন দাশু অভিযোগ অস্বীকার করে বলেন বোঝার ভুল রয়েছে।আমাদের নেত্রীর নেতার বিরুদ্ধে বাজে কথা বলবেন আমরা শুনবো আমরা শুনতে আসিনি যেরকম ভাষাতে আক্রমণ বা মন্তব্য করবেন আমরা দ্বিগুন ভাষায় আক্রমন বা মন্তব্য করবো আপনারা ভাষা ঠিক করুন আমরা ভাষা ঠিক রাখবো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *