কৌশিক মুখার্জী: আসানসোল:- শুক্রবার রাত থেকে একটানা অতিভারী বৃষ্টির কারণে আসানসোলের বিভিন্ন অঞ্চল জলমগ্ন। স্টেশনের যাওয়ার আগে রেল পুল থেকে শুরু করে জাতীয় সড়ক, সহ বিস্তীর্ণ এলাকা সবকিছুই জলের তলায়। রাস্তায় জল জমে যাওয়ায় গাড়ি চলাচল ব্যহত হয়ে পড়েছে।আসানসোলের অনেক বাড়িতে জল ঢুকে গেছে। আসানসোলের স্টেশন রোডের ১৩ নং মোড়, রেলপার সহ কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর প্রিয়াকলোনি এলাকায় জলমগ্ন।এলাকার নর্দমা ভর্তি হয়ে জল রাস্তার উপর দিয়ে বইছে।এলাকার মানুষের বক্তব্য একটানা অতিভারী বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে এমন কি জল বাড়ির ভেতরে ঢুকে যায় বলে জানান। জল জমে যাওয়ার জন্য বিপাকে পথ চলতি সাধারণ মানুষ।বলতে গেলে বৃষ্টির ফলে জলমগ্ন আসানসোলের বেশ কিছু অঞ্চল বলে খবর।
রবিবার রাত পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে জানা গেছে।
Posted inআসানসোল