অনুব্রত মন্ডল বাড়ি ফেরার খুশি, আনন্দে মেতে উঠলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা

কৌশিক মুখার্জী: কুলটি:- বীরভূমের ভূমিপুত্র, বেতাজ বাদশা, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ প্রবেশ করছেন বীরভূমে।অনুব্রত মন্ডল প্রায় দু’বছর জেল খাটলেন ‘গোরু পাচার অভিযোগে।জেল থেকে ছাড়া পাওয়ার পর অনুব্রত মন্ডল বাড়ি ফিরতে চলেছেন।আর তারই  খুশিতে আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত বরাকর বেগুনিয়া মোড়ে আনন্দে মেতে উঠলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।এদিন ঢাক বাজিয়ে নকুল দানা বিতরন করে হাতে অনুব্রত মন্ডলের ছবি নিয়ে কর্মী সমর্থকেরা খুশিতে মাতলেন।প্রিয় নেতা অনুব্রত মন্ডল বাড়ি ফিরতে চলেছে সেই খুশিতে এই কর্মসূচি দেখা গেলো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *