অন্ডাল ও দূর্গাপুরের রামনবমী শোভাযাত্রায় জনসংযোগে দুই বিদায়ী সাংসদ

আব্দুল মোতালিব: অন্ডাল ও দূর্গাপুর:- অন্ডাল ওয়ার্কসপ কলোনি রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে বুধবার অন্ডালে পালিত হল রামনবমী উৎসব। এদিন সকালে ওয়ার্কসপ কলোনি থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রয়ালিটি মোড়,উত্তর বাজার,দক্ষিণ বাজার,অন্ডাল মোর ১২ নম্বর রেল কলোনি, হয়ে ফের ওয়ার্কশপ কলোনিতে ফিরে এসে শেষ হয় শোভাযাত্রা।‌ ভক্তদের পাশাপাশি শোভাযাত্রাতে অংশ নেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া ডঃ বিজন মুখার্জি সহ অন্যান্যরা হুটখোলা গাড়িতে চেপে তিনি শোভাযাত্রায় এলাকায় ঘোরেন । এলাকাবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি শান্তিপূর্ণভাবে উৎসব পালন করার আবেদন জানান তিনি। বলেন ৫০০ বছর অপেক্ষার পর সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এ বছরই সেই মন্দিরের উদ্বোধন হয়েছে। মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর এটাই প্রথম রামনবমী,তাই এবারের রামনবমীর বাড়তি গুরুত্ব রয়েছে। শোভাযাত্রায় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে দুর্গাপুরেও রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পালন করা হয় সমস্যা এলাকায়। এর মধ্যে দুর্গাপুর  বি জোন  চন্ডিদাস ওম শাই রাম ট্রাস্ট সমাজ সেবির  পক্ষ  থেকে  আজ সকালে রামনবমী উৎসব পালিত হলো এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  দুর্গাপুর বর্ধমানের বি জে পি প্রার্থী  দিলীপ ঘোষ  , দুর্গাপুর  পশ্চিম এর বিধায়ক লক্ষণ ঘুড়ুই , বিজেপি রাজ্য কমিটি সদস্য পারিজাত  গাঙ্গুলি, পারিজাত  গাঙ্গুলী জানান  ২০২৪ এর  পর থেকে তৃণমূলের প্রতিটি  পার্টি অফিস  অনাত আশ্রমে পরিনিত হবে  এবং সেখানে আগামী দিন রামনবমী পুজো হবে । তিনিও এও বলেন রামনবমী পূজো করার জন্য এখন আমাদের কোর্টের পারমিশন নিতে হয়। তবেই আমাদের পারমিশন পাওয়া যায় পুজো এবং বর্ণাঢ্য শোভাযাত্রা করার জন্য আমরা খুবই ছোট করে রাম নবমীর পুজো করেছি এতে দিলীপ ঘোষ আসার জন্য আমরা খুবই খুশি কেন দিলীপ দা সব সময় ছোট-বড় ভেদাভেদ করে না। কিন্তু আমাদের এখানকারই মন্ত্রী প্রদীপ মজুমদার হোক বা নরেন চক্রবর্তী হোক বড় বড় পূজো তেই ফিতে কাটতে জান। উনারা ছোট পুজোয় যান না। কিন্তু দিলীপ দা আমাদের এই ছোট পুজোয় আশায় আমরা খুবই আনন্দিত এবং খুশি এ আমাদের এই ছোট্ট পুজোতেও তিনি আমাদের কাছে এসেছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *