অপূর্ণতা

গোপা ভট্টাচার্য্য (কলকাতা)

যাকে ছেড়ে তুমি সুখী হতে চেয়েছো সে যে তোমায় ছেড়ে দুঃখী হয়েছে , সে খবর রেখেছো কি ?
জানি, আজ তার বিষয়ে তোমার কোনো উৎসাহ নেই …
কর্তব্যটুকুও ঝেড়ে ফেলেছো,..
যে ছিল একদিন তোমার পাথেয়, যে ছিল পথপ্রদর্শক, যে ছিল তোমার একমাত্র অবলম্বন, সে’ই আজ হলো ব্রাত্য … !
যাকে ত্যাগ করে ধনী হতে চেয়েছো, তার অবিহনে তুমি সত্যিই ভালো থাকতে পেরেছো কি ?
হয়তো বা ভালো আছো , হয়তো বা স্মৃতির ঘরে তালা দিয়েছো , কিংবা ভুলে গেছো মোহ – মায়ার জালে, বা অন্ধপ্রেমে …
তবে কোনো একদিন যদি ফিরে আসো সেই ধুলোমাখা স্মৃতির ঘরে , সেদিন ধুলো ছাড়া বোধহয় কিছুই অবশিষ্ট থাকবে না.. থাকবে না আর সেই চেনা স্বর, চেনা গন্ধ, চেনা মুখ … সব কিছুই হারিয়ে যাবে …
মুঠোভরা বালির মতোই জীবনের মাপকাঠি…
তোমার অশ্রুজলে সব পাপ হয়তোবা মুছে যাবে , হয়তো একটা জীবন – কাহিনীর শেষ পাতাটি তোমার জন্যই তোলা আছে … যদি পারো,
লিখে যেও সেই কাহিনীর যবনিকা …
এঁকে দিও তবে অপূর্ণতার বুকে পূর্ণতার আলপনা… !!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *