অপেক্ষার দিন

বিদিশা চৌধুরী (কলকাতা)

বহুদিন কেউ পাঠায়নি ওই নীল খামে
একটা চিঠি।
ভালোবাসা মাখা, সগন্ধি একটি চিঠির
অপেক্ষায় দিন গুনি,
এলোমেলো জীবনে এই সুবাস রয়ে যায়
থেকে যাওয়ার আকুতি নিয়ে পথ চলা কে নীরবতা দি।
থমকে দাঁড়িয়ে দেখি জীবনের গতি,
অনেক দিন ভালোবাসা হয়নি নিজেকে,
ইচ্ছের সম্মান দিয়ে বলা হয়নি,
ভালোবাসার মতো মন চাই একটা।
যে মনে বাসা বাধঁতে পারবে না নিরাশা।
নীল খামে আসবে সেই চিঠি
আমার মনের লেটার বক্স এ।
উল্লাসিত মনে ধরা দেবে না অবসাদ,
ধরা দেবে চিত্তের আকুলতা,
যা ছিল শুধুই একদা আপনার।
মন শুধু খুঁজে মরে একটি মন,
আপন রঙে যে হবে রঙিন।
সেই রঙেই নীল খামে
যদি আসে সেই চিঠি!
সুগন্ধে ভরা ওই পাতাতে থাকবে যেন
মন কেমনের ভূত,
আলপনা হয়ে শব্দ যুগল আসবে পাশে,
বলবে কথা ভালোবাসার,
যা আজও সজীব!!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *