অপ্রীতিকর ঘটনা রুখতে প্রজাতন্ত্র দিবসের আগে বাংলা ঝাড়খন্ড সীমানায় পুলিশের নাকা তল্লাশি

কৌশিক মুখার্জী: কুলটি:- প্রজাতন্ত্র দিবসে যাতে কোন নাশকতা না হয় বা কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে বহিরাগত দুস্কৃতিদের রুখতে আসানসোলের বাংলা ঝাড়খন্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টে শুরু হয়েছে নাকা তল্লাশি। আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশের পক্ষ থেকে এই নাকা তল্লাশি চালানো হচ্ছে। ২৫ জানুয়ারি শনিবার সকাল থেকেই ভিন রাজ্য থেকে আসা সমস্ত গাড়ির ডিকি খুলে পরীক্ষা করা হচ্ছে। কোনভাবেই এই রাজ্যে যেন ভিন রাজ্যের দুষ্কৃতীরা না ঢুকতে পারে তার জন্য সচেষ্ট রয়েছে পুলিশ।এদিন একই সাথে গন্তব্যস্থল অর্থাৎ যাওয়া ও আসার বিবরণ খাতায় নথিভুক্ত করা হয়।পুলিশের কড়া নজর দারি রয়েছে ডুবরডিহি চেকপোষ্টে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *