অবশেষে জরুরী পরিষেবার আওতায় থাকা লরি ছাড়া শুরু করলো পুলিশ

কৌশিক মুখার্জী: কুলটি:-

ডিভিসি অনবরত জল ছাড়াই রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি।বন্যা কবলিত এলাকায় ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।তাই আগামী তিনদিন বাংলা ঝাড়খন্ড সীমানার বর্ডার সিল করার নির্দেশ দিয়েছেন মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।মুখমন্ত্রী নির্দেশের পরেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়ক কুলটি থানার অন্তর্গত ডুবুর্ডি চেকপোষ্টের বাংলা ঝাড়খন্ড সীমানা সিল করে পুলিশ।এর ফলে ভীন রাজ্য থেকে আগত ট্রাকগুলি কে পুনরায় ঘুরিয়ে দেওয়া হয়।শুক্রবার দ্বিতীয় দিনে পশ্চিম বাংলা ঝাড়খন্ড সীমানা ডুবুর্ডি চেকপোষ্টে দাঁড়িয়ে রয়েছে ট্রাক।একাধিক ট্রাকে রয়েছে কাঁচা মাল বলে জানান ট্রাক চলোকেরা।নাসপাতি, আপেল বোঝাই ট্রাক দাঁড়িয়ে রয়েছে সীমানায়।এর ফলে বিপাকে ট্রাক চলোকেরা।এই ঘটনায় পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমানা ডুবুর্ডি চেকপোষ্টে আসেন কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার।এদিন ডুবুর্ডি চেকপোষ্টে বিষয়টি নিয়ে পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেন।বিধায়ক এর পর ডুবুর্ডি চেকপোস্ট এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাক চালকদের সাথে কথা বলেন একই সাথে ট্রাকচালকরা তাঁদের সমস্যার কথা জানান বিধায়কে।তিনি পুলিশের কাছে সীমানা সিলের লিখিত অর্ডার কপি দেখতে চান,পুলিশ অর্ডার কপি না দেখাতে পারলে তিনি উত্তেজিত হয়ে পড়েন।তিনি রাস্তায় নেমে জান।এবং গাড়ি চালকদের চলে যেতে বলেন।এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি।বিধায়ক অজয় পোদ্দার জানান পুলিশের উচ্চতম আধিকারিকরা তাকে জানিয়েছেন আজ সন্ধ্যা পর্যন্ত সীমানা খুলে দেওয়া হবে।তাছাড়াও যেসব কাঁচা মালের যানবাহন রয়েছে সেগুলি ছাড়ার আবেদনও তিনি পুলিশের কাছে করেন।তিনি এও বলেন যদি সন্ধ্যা পর্যন্ত সীমানা না খোলা হয়।তবে বিকেলেই তিনি পূনরায় আন্দোলন শুরু করবেন।
অন্যদিকে ঝাড়খণ্ডে জাতীয় সড়কের উপর পথ অবরোধ করে ঝাড়খণ্ডের সিপিআইএমএল সংগঠন।এদিন পূর্ব বিধায়ক অরূপ চ্যাটার্জীর নেতৃত্বে মাইথনে জাতীয় সড়ক অবরোধ করা হয়।তারা বাংলা থেকে আগত পণ্যবাহী গাড়ি ঝাড়খণ্ডে প্রবেশ করতে দিচ্ছে না।তারা জানায় যতক্ষণ না বাংলা সীমানা খুলছে।তাদের এই অবরোধ চলবে।
অবশেষে আজ দুপুর সাড়ে চারটা থেকে জরুরী পরিষেবার আওতায় যে সমস্ত ট্রাক গুলি দাঁড়িয়ে রয়েছে ডুবুরডি চেকপোষ্ট অর্থাৎ কাঁচা সবজি , ফল, ওষুধ, দুধ,বোঝায় লরি গুলোকে ছাড়তে আরম্ভ করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানা এবং কুলটি ট্রাফিক পুলিশ বলে খবর।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *