অবশেষে তিনজনকে সিলিকোসিস রোগী বলে মান্যতা দিল রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর

কৌশিক মুখার্জী: সালানপুর:-

অবশেষে সালানপুর ব্লকের বরাভূই গ্রামের তিনজনকে সিলিকোসিস রোগী বলে মান্যতা দিল রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর।এই তিনজন রোগীর নাম হলো সুবুধান মারান্ডি(৫৪),নির্মাল রায়(২৮),রবি মুর্মূ(৪০)।এবং তিনজনেই বরাভূই গ্রামের বাসিন্দা।জানা যায় এই তিনজনেই বহু দিন ধরে এই সিলিকোসিসি রোগে ভুগছেন।তবে তারা নাকি এতদিন ঢিবির ওষুধ সেবন করছেন।তবে এবার রাজ্য সরকারের তরফে তাদের নামের সিলিকোসিসি রোগী বলে আইডেন্টি কার্ড দেওয়া হয়।যাতে পরিস্কার ভাষায় লিখা তারা সিলিকোসিস রোগে আক্রান্ত।এই নিয়ে কয়েকদিন আগেই বরাভূই গ্রামে রোগীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল,তিনি অভিযোগ করেছিলেন রাজ্য সরকার দায়িত্ব থেকে পালাতে এইসব রোগীদের টিবি রোগী বলে চালাচ্ছে, কিন্তু তারা আসলে সিলিকোসিস রোগে আক্রান্ত।তিনি বলেছিলেন এই এলাকায় অতিরিক্ত দূষণের জন্য সিলিকোসিসি রোগী বেড়ে চলেছে।তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী সহ কেন্দ্র স্বাস্থ্য দপ্তরে লিখিত অভিযোগ জানাবেন।তবে এই প্রসঙ্গে সালানপুর বিডিও জানান এই রোগ যাতে ব্লকে না বেড়ে যায় তার দিকে বিশেষ নজর দেওয়া হবে।nhrm সার্ভেতে যেসব রোগীর নাম রয়েছে তাদের আর্থিক রূপেও সহায়তা করা হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *