অবশেষে বন্যা কবলিত এলাকার পরিদর্শনে মালদহের জেলা শাসক নিতীন সিংহানিয়া

তন্ময় মাহারা: মালদা:- অবশেষে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন মালদহ জেলা শাসক নিতীন সিংহানিয়া,বামনগোলা ব্লকের,গোবিন্দপুর মহেষপুর গ্রাম পঞ্চায়েতের সাপমারী,ময়নাখোলা গোয়ালপারা মালডাঙ্গা, গুনাইডাঙ্গা, এলাকায় প্রায় ৫০০০ হাজার পরিবারের বসবাস।তাদের সবরকম ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। উল্লেখ্য হারিয়া নদীতে জল বাড়ার ফলে রাস্তা ভেঙ্গে গ্রামে জল ঢুকে পড়ে আর এরই জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় নদীর জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকার কৃষিজমি। এদিন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মালদহ জেলাশাসক নীতিন সিংহানিয়া সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ও জেলা পরিষদের ত্রাণ কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। সাপমারি গ্রামের বাসিন্দারা জেলাশাসকের কাছে হারিয়া নদীতে একটি সেতুর দাবি জানিয়েছেন। সঙ্গে বেহাল বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন জেলা শাসকের কাছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *