অবশেষে ২৪ ঘন্টা পর খুলে দেওয়া হলো বাংলা ঝাড়খণ্ড সীমানা

কৌশিক মুখার্জী: কুলটি:-

ডিভিসি অনবরত জল ছাড়াই রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তিনদিন বাংলা ঝাড়খন্ড সীমানার বর্ডার সিল করার নির্দেশ দেন। মুখমন্ত্রীর নির্দেশের পরেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়ক কুলটি থানার অন্তর্গত ডুবুর্ডি চেকপোষ্টের বাংলা ঝাড়খন্ড সীমানা সিল করে পুলিশ।এর ফলে ভীন রাজ্য থেকে আগত ট্রাকগুলি কে পুনরায় ঘুরিয়ে দেওয়া হয়।শুক্রবার দ্বিতীয় দিনেও একই চিত্র দেখা যায় বাংলা ঝাড়খন্ড সীমানায়।একাধিক ট্রাকে রয়েছে কাঁচা মাল বলে জানান ট্রাক চলোকেরা।ঘটনাস্থলে আসেন কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার।এদিন ডুবুর্ডি চেকপোষ্টে বিষয়টি নিয়ে পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেন।তিনি পুলিশের কাছে সীমানা সিলের লিখিত অর্ডার কপি দেখতে চান,পুলিশ অর্ডার কপি না দেখাতে পারলে তিনি উত্তেজিত হয়ে পড়েন।পরে বিধায়ক অজয় পোদ্দার জানান পুলিশের উচ্চতম আধিকারিকরা তাকে জানিয়েছেন আজ সন্ধ্যা থেকে সীমানা খুলে দেওয়া হবে।গতকাল বিকেল ৫ টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬:৩০ টা পর্যন্ত বন্ধ রাখার পর অবশেষে ২৪ ঘন্টা পর খুলে দেওয়া হলো বাংলা ঝাড়খণ্ড সীমানা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *