অবশেষে ২৬ঘন্টা পরে মৃত শ্রমিকের পরিবারের চাকরি ও ক্ষতিপূরণের দাবি মানলো ডিভিসি কর্তৃপক্ষ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

অবশেষে ২৬ঘন্টা পরে মৃত শ্রমিকের পরিবারের চাকরি ও ক্ষতিপূরণের দাবি মানলো ডিভিসি কর্তৃপক্ষ।মৃত শ্রমিক সাহেব লাল মুর্মুর স্ত্রীর সুনিতা মুর্মুর অস্থায়ী চাকরি,ডিভিসি আধিকারিকদের তরফে নগদ ৫লক্ষ টাকা,পিএফ গ্রাজুয়েটী সহ বিভিন্ন ফান্ড থেকে প্রায় ১৫ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয় ডিভিসি কর্তৃপক্ষ এর তরফে।তাছাড়া তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ বাবদ ১৫ লক্ষ টাকার প্রস্তাব জানানো হয়।সেই প্রস্তাবে ডিভিসি কর্তৃপক্ষ মৃত পরিবারের সদস্য ও তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাদের আশ্বাস করেন আগামী বোর্ড মিটিং এ তাদের দেওয়া প্রস্তাব বা দাবি তারা মঞ্জুর করিয়ে ক্ষতিপূরণ রূপে মৃতার পরিবারের হাতে সেই টাকা তুলে দেওয়ার চেষ্টা করবেন।এদিন এই মীমাংসা ডিভিসির মুখ্য অফিসে করা হয়।যেখানে উপস্থিত ছিলেন ডিভিসির আধিকারিকরা সহ মৃত পরিবারের সদস্যরা ও তৃণমূল নেতা মনোজ তেওয়ারী,ভোলা সিং এবং আসানসোল পৌরনিগমের কাউন্সিলর মুনমুন মুখার্জি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *