অবৈধ নির্মাণ উচ্ছেদ ও সংস্কার কাজ শুরু

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- বর্ষার মৌসুমে ভারী বৃষ্টিতেই ডায়মন্ড হারবার পুরসভার একাধিক ওয়ার্ডের কিছু কিছু এলাকা রাস্তার ধারে জলমগ্ন হয়ে যায়। সাধারণত, প্রায় প্রতি বছর বর্ষার সময় রাস্তাঘাট জলমগ্ন হয়ে যাওয়ায় জনসাধারণের চলাচলে অনেকটা সমস্যা দেখা যায়। যা ডায়মন্ড হারবার শহরের জন্য একটা বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে ছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিকল্পনা করেও সমস্যার সমাধান হচ্ছিল না। অবশেষে বর্ষা আসার আগেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে শুরু হল জল নিষ্কাশনের জন্য নয়ানজুলি সংস্কারের কাজ। এটি স্থানীয়দের দুর্ভোগ কমাতে সাহায্য করবে। স্থানীয় সূত্রে খবর দীর্ঘদিন ধরেই নয়ানজুলি গুলির সংস্কারের অভাবে নষ্ট হয়ে যেতে বসেছিল।তার উপর অবৈধ নির্মাণ সম্পূর্ণ ভাবে গ্রাস করে ফেলেছিল, নয়ানজুলি থেকে জল নিষ্কাশনের পথ,গত কয়েক দিন আগে থেকেই ডায়মন্ড হারবার পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাসের তত্ত্বাবধানে জোড় কদমে চলছে নগেন্দ্র বাজার থেকে রত্নেশ্বর পুর পর্যন্ত নয়ানজুলির উপর অবৈধ নির্মাণ উচ্ছেদ এবং সংস্কারের কাজ।পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস বলেন শুরু হতে চলেছে ডায়মন্ড হারবার পৌরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে নয়ানজুলির ওপর অবৈধ নির্মাণ ভাঙ্গা এবং সংস্কারের কাজ। বর্ষা এলেই জলমগ্ন রাস্তার ধারে সাংসদের উদ্যোগে সংস্কারের কাজ শুরু হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বর্ষাকালে রাস্তাঘাটে জলমগ্ন অবস্থা হওয়ার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সাহায্য করবে। সাংসদের এই উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূলের পর্যবেক্ষক সামিম আহমেদ বলেন বর্ষার মৌসুমে ভারী বৃষ্টির কারণে রাস্তা জলমগ্ন হয়ে যাওয়া একটি সাধারণ সমস্যা, বিশেষ করে শহর এলাকাতে। রাস্তায় জলমগ্ন থাকার কারণে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হয়, বিশেষ করে রোগী ও বয়স্কদের জন্য। সাংসদদের এই উদ্যোগের ফলে নয়ানজুলির উপর অবৈধ নির্মাণ উচ্ছেদ ও নয়ানজুলি সংস্কার করা হলে মানুষের এই সমস্যা দূর হবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। এই ধরনের উদ্যোগ এলাকার উন্নয়নে একটি ইতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *