অব্যক্ত প্রেম

কাকলি ভট্টাচার্য্য (কলকাতা)

লাল পলাশের সব টুকু রং মেখে ,
ফাগুন এসে আমায় ডেকে বলে
যাক না গেছে পৌষালী রাত কিছু
চৈতালি চাঁদ আসবে তারই পিছু।

হয়তো আবার প্রেমের ছোঁয়া পেতে
স্মৃতির খাতায় কাব্য করা আলাপ
জুড়বে কোনো কলি মাত্রা শেষে
এগিয়ে যাবে কত নতুন ধাপ।

সবটা জেনেও বাড়ছে হৃদয় ক্ষত
কৃষ্ণচূড়া প্রতি বছর ফোটে
তবুও দামী ফাগুনের ওই পলাশ
দামী বলেই হয়তো মাথা নত।

কি জানি কোন আশায় জীবন বাজী,
কোন উষ্ণতা অনুভবে আসে!
ক্যানভাস ভরা রঙের আলতো আভা
আবার আসবে হারিয়ে যাওয়া কবি।

লিখবে কবি মনের দেওয়াল লিখন,
ঝড়ে যাওয়া কুড়ির পরিচিতি
ফাগুন ছিল বড্ড বেশী আপন
তবুও কেনো এমন পরিণতি!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *