অব্যক্ত

মৌসুমী মুখার্জী (খড়গপুর, পশ্চিম মেদিনীপুর)

ফাল্গুনী অবকাশে হয়নি বলা চৈত্রের দহনে যদি বলি!!
সংসারে ব্যস্ততার মাঝে, যদি মনে করি তোমায়,,
মোহের জ্বালে জড়িয়ে পড়েছি ,অথচ বাধ্য সংসারী,
কুহেলিকায় ঘিরেছে মন, বাদ দিলাম তাই আত্মপ্রকাশ।

আর সম্ভব ছিলো না বলা, বলা যায় সম্ভব হয়নি,
বসন্ত বিদায় নিলো, শিমুল পলাশ ফিকে হলো।
ঝরে পড়েছে কৃষ্ণচূড়া, রাধাচূড়ায় বিরহের সুর
এই নিদাঘে ভীষণ তৃষিত ক্লান্ত অবসন্ন দুপুর।

নদী শুকিয়ে শীর্ণধারা কলকল ছন্দের নেই সাড়া।
কুজন গিয়েছে থেমে, পিক আর গায় না সাড়ম্বরে,
বাসা খোঁজে পরভৃত, নিশ্চিন্ত এক নিরাপদ আশ্রয়।
অব্যক্ত কথা থাক না ধামাচাপা সব কথা কী বলে দিতে হয়!!

বাউলের একতারা পড়ে আছে দীর্ণ কুটিরে
নিদাঘে ক্লান্ত সে, তবুও শীর্ণ এদেহে কী ভীষণ সুর ধরে।
জ্বলছে তপন তাপে ধরা, তরু যে ধূলিস্যাৎ ,
কংক্রিটের দেওয়াল তুলে, মাল্টিপ্লেক্স করছে বাজিমাত।

রঙের আতিশয্য ধীরে বেরঙিন, প্রখর রোদে পোড়া
জলের অভাবে পশুপাখি বিপন্ন,‌ জীবিকা‌‌ দিশাহারা।
জড়িয়ে নিয়েছো মায়ার চাদরে, মনের একান্ত অজান্তে,
ভালোবাসা হারায় না, থাক অপ্রকাশিত অ-সাক্ষাতে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *