প্রান্তিক কাপড়ী (হলদিয়া, পূর্ব মেদিনীপুর )

অপ্রকাশিত কিছু কথা –
থাক না মনের অতল গভীরে,
সে গোপনীয়তার আকাশে মেঘ জমে থাকুক।
সূর্য ডোবার অন্ধকারে হারিয়ে বন্দী অচিন পাখি !
সে কথাগুলি শুধু অনুভূতিতে-
মন খারাপের রাতে তার উজ্জ্বল উপস্থিতি।
ভালোবাসার চিরস্থায়ী সম্পর্ক গুলোর আড়ালে,
নিজেকেই নিজের নিরাপদ আশ্রয় বানিয়েছি।
আয়না নিজের প্রতিচ্ছবিতে অজানা কোনো শূন্যতা।
প্রতিধ্বনিত হয় আমার না বলা কথা।