অভাগাদের আর্তনাদ

অরিন্দম ব্যানার্জী (গুসকরা, পূর্ব বর্ধমান)

১৬ সালের তালিকা থেকে চাকরি পেয়েছিল যারা
আজকে তারা চাকরি হারিয়ে ভীষন দিশেহারা।

দলবদলু, মুখোশধারী নেতা মন্ত্রীর ভুলে
চাকরি হারিয়ে মেধাবীরা আজ ভাসায় চোখের জলে।

কারো মাথায় ঋণের বোঝা, কেউ বা দেখেছে স্বপ্ন চাকরি হারিয়ে বসে বসে ভাবে, ভাবনাটা ছিল দুঃস্বপ্ন।

কোন পরিবার বেঁচে আছে আর কোন পরিবার গ্যাছে ভেসে
কেউ কি তাদের রাখবে খবর, কেউ কি থাকবে পাশে।

বাসে, ট্রেনে, পাড়ার মোড়ে যখন যেখানে শুনি
কানের মধ্যে আসছে ভেসে নেতা মন্ত্রীর লম্বা চওড়া বাণী।

টিউি, কাগজ খুললেই শুধু চাকরি হারানোর আর্তনাদ
ক’দিন পরেই গদির লড়াই, চলবে শুধু স্লোগান আর জিন্দাবাদ।

হাজার হাজার শিক্ষা গুরু, সবাই কি অযোগ্য?
সুপ্রিম কোর্টের রায়টা কি সত্যিই মেধাবীদের যোগ্য?

করজোড়ে মিনতি জানাই ওহে মহামান্য
ভেবে দেখলে হোতো না কি এই মেধাবীদের জন্য।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *