অভিষেক বন্দোপাধ্যায় এর সমর্থনে সাধারণ মানুষের কাছে  তৃণমূলের নেতৃত্বরা

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:- প্রতিদিনের ন্যায় আজও ডায়মন্ড হারবার লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দোপাধ্যায় এর সমর্থনে খোর্দ্দ অঞ্চলে আশুরালি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের আশির্বাদ ও দুআ নিয়ে প্রচার করলেন ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামীম আহমেদ। এছাড়াও সঙ্গে উপস্তিত ছিলেন ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন,জেলার মহিলা সভানেত্রী তথা জেলা পরিষদের সদস্যা মনমোহিনি বিশ্বাস,১ নম্বর ব্লক পূর্ত কর্মধ্যক্ষ সন্দীপ সরকার,২ নম্বর ব্লক পূর্ত কর্মধ্যক্ষ অভিষেক ব্যানার্জী,ব্লক ২ শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ। প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রা জানান ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আমাদের কাছের মানুষ ও কাজের মানুষ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে এসে প্রার্থীকে ভোট দিয়ে,বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানাতে এসেছি। পাশাপাশি রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিরোধীদের চিরতরে বাংলা থেকে উৎখাত করতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *