অমিত শাহের অসাংবাদানিক বক্তব্যের প্রতিবাদে ধিক্কার মিছিল আমতায়

রিমা ঘোষ, আমতা, হাওড়া:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদক নিয়ে মন্তব্য ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি। এর আগে তাঁর মন্তব্যের প্রেক্ষিতে কড়া সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজ সর্বত্র প্রতিবাদ কর্মসূচি। সেই মত হাওড়া জেলার উলুবেরিয়া উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমতা ১ নম্বর ব্লকের অন্তর্গত কলেজ মোড় চৌরাস্তা পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে সেই মিছিল সিটিসি বাস স্টান্ডে এসে শেষ হয়। সেখানে দেশের সংবিধান রচয়িতার অপমানের বিরুদ্ধে শ্লোগান ওঠে। অবিলম্বে অমিত সাহু কে গ্রেফতার করা এবং তার লোকসভা পদ থেকে মন্ত্রিত্বের পথ থেকে তাকে বরখাস্ত করার স্লোগান ওঠে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *