অস্ত্রের কারবারে নাম জড়িয়ে গ্রেপ্তার হলেন বিজেপির প্রধান ও যুব তৃণমূল নেতাও

তন্ময় মাহারা: মালদা:- অস্ত্রের কারবারে নাম জড়িয়ে গ্রেপ্তার হলেন বিজেপির প্রধান। গ্রেপ্তার হয়েছেন যুব তৃণমূল নেতাও। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচকে। মানিকচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হরিপুর এলাকায় অভিযান চালায়। সেখানে আমবাগান থেকে দেবাশীষ মন্ডল নামে বিজেপির প্রধান সহ ৬ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় একটি সেভেন এমএম পিস্তল, আট রাউন্ড কার্তুজ, দুটি ম্যাগাজিন ও দুটি মোটরবাইক। পুলিশের দাবি, মানিকচক থানার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশীষ মন্ডল অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, মানিকচক ব্লকের যুব তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য সারবান মন্ডলও এই দলে রয়েছে বলে পুলিশের দাবি। আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে ওই ৬ জন আমবাগানে জড়ো হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *