আইএসএফ কর্মীকে কুড়ুলের কোপ, অভিযোগ  তৃণমূলের বিরুদ্ধে 

আইএসএফ কর্মীকে কুড়ুলের কোপ, অভিযোগ  তৃণমূলের বিরুদ্ধে 

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

        সোমবার আইএসএফ কর্মীর রক্তে লাল হয়ে উঠল জামুড়িয়ার মাটি। দলীয় সূত্রে জানা যাচ্ছে  নির্বাচনী বৈঠক থেকে ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা এক আইএসএফ কর্মীকে রাস্তায় আটক করে কুড়ুল দিয়ে তার মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় আইএসএফ কর্মী মাটিতে লুটিয়ে পড়ে। ওই অবস্থায় চিকিৎসার জন্য তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে জামুড়িয়া থানার পুলিশ এসে পৌঁছায়। তাদের দিকে তোলা অভিযোগ উড়িয়ে দিয়ে  তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাসন বলেন এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীরা কোনভাবেই জড়িত নয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *