আই এস, এফ পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে উঠলো দুর্নীতির অভিযোগ

তন্ময় মাহারা: মালদা:- আই এস, এফ পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে উঠলো দুর্নীতির অভিযোগ। উদ্বোধনের মাত্র দুইদিন পরই ভেঙে পড়ল সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত পানীয় জলের ট্যাঙ্ক। ঘটনা মালদাহের কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের। এই প্রথম পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সমর্থন নিয়ে সংখ্যালঘু অধ্যুষিত কালিয়াচকে বোর্ড গঠন করেছে বিধায়ক নৌসাদ সিদ্দিকীর দল আইএসএফ। কিন্তু সরকারি অর্থ ব্যয় করতে গিয়ে শুরুতেই বিতর্কে জড়িয়ে পড়ল নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত। পানীয় জলের প্রকল্পের কাজে কাঠ মানি নেওয়ার অভিযোগ তুলেছে বিরোধী তৃণমূল। যদিও ওই গ্রাম পঞ্চায়েতের আইএসএফ প্রধান আবু জাহিদের দাবি আমাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। জানা যায় দুই দিন আগে জনসাধারণের ব্যবহার করার জন্য তিন লক্ষ ৪৭ হাজার টাকা ব্যয়ূ একটি জলের ট্যাঙ্ক এর উদ্বোধন করা হয়। কিন্তু একদিন পরই গত রাত্রে জলের ট্যাঙ্কির নিচের তলাসম্পূর্ণ রূপে ভেঙে পড়ে যায়। এই নিয়ে এলাকায় জনসাধারণের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *