আগামীকাল লোকসভা ভোটের মালদার দক্ষিণ কেন্দ্রে ও উত্তর কেন্দ্রে হবে ভোট গণনা

তন্ময় মাহারা: মালদা:- আগামীকাল লোকসভা নির্বাচনের ভোট গণনা। মালদার দক্ষিণ মালদা কেন্দ্রের গণনা কেন্দ্র করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজ এবং উত্তর মালদা কেন্দ্রের গণনা কেন্দ্র করা হয়েছে মালদা কলেজ। এবারে দক্ষিণ মালদা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভায় ভোটের হার ছিল ৭৬:৬৯‌ শতাংশ। ভোট দিয়েছিলেন ১৩৫১৫৯৪ জন। দক্ষিণ মালদা কেন্দ্রের গণনা কেন্দ্র মালদা পলিটেকনিক কলেজে মোট গণনা কর্মী থাকছে ১৫১১ জন। মোট গণনা হল করা হয়েছে ৯ টি। কাউন্টিং টেবিল থাকছে প্রতিটি হলে ১৪ টি করে। প্রতিটি হলে অগ্নি নির্বাপন এর ব্যবস্থা থাকছে, তার পাশাপাশি থাকছে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা। গণনা পর্যবেক্ষক দক্ষিণ মালদায় থাকছেন দুই  জন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *