আগুনে পুড়ে ছাই এক অস্থায়ী হোটেল

কৌশিক মুখার্জী: পাণ্ডবেশ্বর:- বিধ্বংসী আগুনে পুড়ে ছাই এক অস্থায়ী হোটেল। হরিপুর থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার শোনপুর বাজারি মহালক্ষ্মী খোলা মুখ খনি সংলগ্ন, ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে এক অস্থায়ী হোটেলে হঠাৎ করে লেগে যায় আগুন। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়  হোটেল সহ হোটেলের একাধিক সামগ্রি । একদিকে গ্রীষ্মের প্রখর দাবদাহ, সূর্য থেকে আগুন ঝরার মতো অবস্থা। এক অস্থায়ী হোটেলে হঠাৎ করে আগুন লেগে যাওয়াই আতঙ্ক ছড়িয়েছে ৬০ নম্বর জাতীয় সড়কের পাণ্ডবেশ্বরের শোনপুর বাজারি মহালক্ষ্মী খোলা মুখ খনি সংলগ্ন হোটেল চত্বরে। আগুনের রেষ এতটাই ছিল যে জাতীয় সড়কের পাশাপাশি গাছপালা আগুনের শিখায় ঝলসে যায়।

 হোটেলের রাঁধুনি অভিজিৎ ঘোষ জানাই, হোটেলের সামনে থাকা একটা খড়ের বোঝায় হঠাৎ আগুন লেগে যায় তারপরে সেই আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা হোটেল চত্বরে এবং সেই আগুনে পুড়ে ছারখার হয়ে যায় আস্ত হোটেল সহ, হোটেলের সামগ্রি।

ঘটনা প্রসঙ্গে জানা যায় সে সময় হোটেলে আট থেকে নয় জন ব্যক্তি খাবার খাচ্ছিলেন অল্পের জন্য রক্ষা পাই তারা। 

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ সাথে দুটি জলের ট্যাংক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *