আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য এলাকায়

কৌশিক মুখার্জী: আসানসোল:- অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বার্নপুরের হিরাপুর থানা অন্তর্গত এবং আসানসোল পৌরনিগমের ৭৭ নম্বর ওয়ার্ডের নরসিং বাঁধ এর মুমুরিয়াপাড়ার একটি বাড়িতে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় ওই এলাকার একটি বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোনোর চোখে পড়ে, স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে নর্দমার জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট-সার্কিটের জেরে এই ঘটনা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *