কাজল মিত্র: আসানসোল:- বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোল ট্রাফিক জিমনেশিয়াম এর বিপরীত দিকে জ্যোতি মার্কেটের ঠিক সামনে।
যদিও এই ঘটনায় কেউ আহত হননি। তবে নিচে দাঁড়িয়ে থাকা দুটি বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে।
যে বাড়িটির বারান্দা ভেঙে পড়েছে, সেটি বহু বছরের পুরনো ও জীর্ণ। বারান্দাটি ভেঙে পড়ার সময় বিকট শব্দ হয় বলে স্থানীয়রা জানান। বারান্দাটি ভেঙে পড়ে আসানসোল বাজারে অন্যতম ব্যস্ত রাস্তার উপর। প্রতিদিন কয়েকহাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। স্থানীয় বাসিন্দা শংকর প্রসাদ জানান যেসময় ঘটনাটি ঘটেছে সেই সময়ের নিচে কেউ ছিলনা। তা না হলে বড় কোনও বিপদ হতে পারত।তিনি জানান বহুদিন ধরেই বারান্দাটি ভগ্ন । একটু একটু করে সিমেন্টের টুকরো খুলে পড়েছিল।আজ হঠাৎ করে পুরোটাই পড়ে যায়।
স্থানীয়রা জানান, জীর্ণ বাড়িটিও ভেঙে দিতে হবে, না হলে বাড়িটিও যেকোন দিন ভেঙে পড়ে বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারে। তবে বাড়িটি ঠিক কী অবস্থায় আছে, তা আসানসোল পৌর নিগমের আধিকারিকরা গিয়ে যতক্ষণ না দেখছেন ততক্ষণ তারা বুঝতে পারছেন না।