আজকের দিনপঞ্জি

প্রাত্যহিক প্রভাতী শুভেচ্ছা

আজ: ১৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার, ইংরেজী: ২৯ জুন ২০২৫।

সূর্য উদয়: সকাল ০৪:৫৭:৪৫ এবং সূর্য অস্ত: বিকাল ০৬:২৪:২৩।
চন্দ্র উদয়: সকাল ০৮:৩৪:২৮ এবং চন্দ্র অস্ত: রাত্রি ০৯:৪৪:৩৩।

শুক্ল পক্ষ
তিথি: চতুর্থী (রিক্তা) সকাল ঘ ১১:৩৮:২৪ দং ১৬/৪১/২২.৫ পর্যন্ত।
নক্ষত্র: অশ্লেষা

কালরাত্রি: ১২:৫৯:৩৫ থেকে ০২:১৯:০০ পর্যন্ত।

জন্মের সময়ে কর্কট রাশি, বিপ্র বর্ন, রাক্ষস গন, অষ্টোত্তরী চন্দ্রর দশা এবং বিংশোত্তরী বুধের দশা।

শুভ দিন: বিদ্যারম্ভ, হলপ্রবাহ ও বীজ বপন, নবান্ন, ক্রয় শুভ, বিক্রি অশুভ, দোকান আরম্ভ,ধান্যচ্ছেদন, অন্নপ্রাশন।

বঙ্গ সূর্য সার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম দিবস (২৯ জুন,১৮৬৪ খৃষ্টাব্দে)।

কবি মাইকেল মধুসূদন দত্তের তিরোধান দিবস
(২৯ জুন,১৮৭৩ খৃষ্টাব্দে)।

দিনটি সফল ও মঙ্গলময় হয়ে উঠুক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *