আজকের দিনপঞ্জি

প্রাত্যহিক প্রভাতী শুভেচ্ছা

আজ: ৩০ কার্ত্তিক ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার, ইংরেজী: ১৭ নভেম্বর ২০২৫।

সূর্য উদয়: সকাল ০৫:৫৬:০১ এবং সূর্য অস্ত: বিকাল ০৪:৪৯:২৮।
চন্দ্র উদয়: শেষ রাত্রি ০৪:০১:১১ এবং চন্দ্র অস্ত: বিকাল ০৩:২৫:১৯।

কৃষ্ণ পক্ষ
তিথি: ত্রয়োদশী ( জয়া) কাল ঘ ০৬:৪২:২৯ দং ২/১/৫০ পর্যন্ত।
নক্ষত্র: চিত্রা

কালরাত্রি: ০৯:৪৩:২৩ থেকে ১১:২১:২০ পর্যন্ত।

জন্মের সময়ে কন্যা রাশি, বৈশ্য বর্ন, রাক্ষস গন, অষ্টোত্তরী বুধের দশা এবং বিংশোত্তরী মঙ্গলের দশা।

শুভ দিন: হলপ্রবাহ ও বীজ বপন, ক্রয় শুভ, বিক্রি অশুভ, দোকান আরম্ভ, ধান্যচ্ছেদন।

কার্ত্তিক মাসের সংক্রান্তি।

শ্রীশ্রীকার্ত্তিক পূজা ।

লালা রাজপত রায়ের তিরোভাব দিবস
(১৭ নভেম্বর,১৯২৮ খৃষ্টাব্দে)।

অগ্নিকন্যা মাতঙ্গিনী হাজরার জন্মদিবস
(১৭ নভেম্বর,১৮৭০ খৃষ্টাব্দে)।

দিনটি সফল ও মঙ্গলময় হয়ে উঠুক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *