প্রাত্যহিক প্রভাতী শুভেচ্ছা
আজ: ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার, ইংরেজী: ১ জানুয়ারী ২০২৬।
সূর্য উদয়: সকাল ০৬:২৩:১২ এবং সূর্য অস্ত: বিকাল ০৫:০০:৩৪।
চন্দ্র উদয়: দুপুর ০২:৪৪:২৭ এবং চন্দ্র অস্ত: শেষ রাত্রি ০৫:০২:০১।
শুক্ল পক্ষ
তিথি: ত্রয়োদশী ( জয়া) রাত্রি: ০৮:৪৩:৩৬ দং ৩৬/০/৪৭.৫ পর্যন্ত।
নক্ষত্র: রোহিণী
কালরাত্রি: ১১:৩৯:৫৮ থেকে ০১:১৯:৪৮ পর্যন্ত।
জন্মের সময়ে বৃষ রাশি, বৈশ্য বর্ন, নর গন, অষ্টোত্তরী রবির দশা এবং বিংশোত্তরী চন্দ্রর দশা।
শুভ দিন: অন্নপ্রাশন, বিদ্যারম্ভ, ধান্যচ্ছেদন, নবান্ন, বিক্রি শুভ, ক্রয় অশুভ, দিন: গৃহারম্ভ, নব বস্ত্র পরিধান, হলপ্রবাহ ও বীজ বপন, দোকান আরম্ভ।
ইংরেজি নববর্ষ।
পূর্ব্বরাত্রি বারোটার পর হইতে ইংরেজি ২০২৬ খ্রিস্টাব্দ আরম্ভ।
কাশিপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বর কালী মন্দিরে কল্পতর উৎসব ও পূজা।
কল্পতরু উৎসব।
দিনটি সফল ও মঙ্গলময় হয়ে উঠুক।