প্রাত্যহিক প্রভাতী শুভেচ্ছা
আজ: ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার, ইংরেজী: ৬ এপ্রিল ২০২৬।
সূর্য উদয়: সকাল ০৫:৩০:১১ এবং সূর্য অস্ত: বিকাল ০৫:৫০:১৬।
চন্দ্র উদয়: রাত্রি ০৯:৪৮:০৪ এবং চন্দ্র অস্ত: সকাল ০৮:৩০:৩৭।
কৃষ্ণ পক্ষ
তিথি: চতুর্থী (রিক্তা) সকাল ঘ ১১:৫৯:৩৬ দং ১৬/২৩/২০ পর্যন্ত।
নক্ষত্র: অনুরাধা
কালরাত্রি: ১০:১১:৫৭ থেকে ১১:৩৮:৪৯ পর্যন্ত।
জন্মের সময়ে বৃশ্চিক রাশি, বিপ্র বর্ন, দেব গন, অষ্টোত্তরী শনির দশা এবং বিংশোত্তরী শনির দশা।
শুভ দিন: হলপ্রবাহ ও বীজ বপন, বিক্রি শুভ, ক্রয় অশুভ, দোকান আরম্ভ।
চিত্রাভিনিত্রী মহানায়িকা সুচিত্রা সেনের জন্ম দিবস (৬ এপ্রিল,১৯৩১ খৃষ্টাব্দে)।
দিনটি সফল ও মঙ্গলময় হয়ে উঠুক।
