আটপৌরে ভালোবাসা

মহুয়া বিশ্বাস (বনগাঁ, উত্তর ২৪ পরগণা)

অনুভূতির মধ্যে আটপৌঢ়ে ভালোবাসার জন্ম না হলে জীবনের আকাশে সারা বছর মেঘ জমে থাকে।
অন্ধকার কিম্বা শীতের কুয়াশার মতো আবছা হয়ে আসে,
দৃষ্টি নিজের আশেপাশেই আবদ্ধ হয়ে থাকে, বহু দূর পর্যন্ত দৃষ্টিগোচরের স্বাধীনতায় বাঁধা পড়ে আনন্দ বিনষ্ট হয়, সব অস্পষ্ট অনুভব হয় ।
বহু পুরাতন স্মৃতির বাক্সে বন্দি ভালোবাসা বাক্স খুললে স্মরণে আসে ;
কিম্বা প্রিয় পোশাকটির মতো অতি যত্নে আলমারিতে গুছিয়ে রাখা ভালোবাসা আলমারি খুললে চমক দেয়, মাঝেমাঝে খুশির ঝলকানি দিয়ে যায়।

প্রতিদিনের নতুন সকাল, নতুন ভোরের মতো জীবনের সকালে সূর্য ওঠে না, বহুদিনের ক্ষয়ে যাওয়া, বয়ে যাওয়া দায়িত্বের বোঝার মতো অস্তিত্ব টিকে থাকে, টিম টিম করে জ্বলতে থাকে… ঊজ্জ্বল আলোর প্রাণ থাকে না তাতে ;
আশা প্রত্যাশারা ফিকে হয়ে এলে জীবনে সূর্যাস্ত নামে,
পৃথিবীর বুকে নিঃশব্দ নামে ধীরে ধীরে,
অন্ধকারে নিঃসঙ্গতা বাড়ে….
সকল আলো থেকে জীবন ছুটি নিয়ে নেয়।
দীর্ঘ দূরত্বের পথ অনেক দূরে মিশে যায় ;
নৈকট্যতা আর ঘনিষ্ঠতা পৃথিবীর সব সম্পর্কের সেতুপথ ;
নিয়ম মেনে প্রতিটি গ্ৰহ কক্ষপথে ঘোরে বলেই অস্তিত্ব টিকে থাকে।
ভুল নিয়মে চলে চলে জীবন শেষ অধ্যায়ে পৌঁছে যায়, সকল অনুভূতির মৃত্যু হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *