আতঙ্কের মেঘ কাটছে না

রাজা চৌধুরী (হরিপুর, পশ্চিম বর্ধমান)

গাড়ির চাকায় পিষ্ট হয়ে
মরছে মানুষ আকছার,
তবু যেন পথ জানা নেই
ক‍্যামনে পাবে নিস্তার।

চলছে গাড়ি বেপরোয়া
মানছে নাতো বাধা,
ট্রাফিক আইন ওদের কাছে
মহা গোলকধাঁধা।
..
এমন গাড়ি চলছে অনেক
নাই চালকের লাইসেন্স,
ট্রাফিক নীতি নাই জানা তার
মানবতার নাই’সেন্স।

জীবনঘাতী দূর্ঘটনার
এটিও বড় কারণ,
মোটেও তারা,মানে না আইন
শোনে না কোনো বারন।

সবাই নিজের জায়গা থেকে
আইন যদি মানি,
হয়তো তাতে,দূর্ঘটনা
কমবে অনেক খানি।।

.. ট্রাফিক আইন মেনে চলুন…

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *