আদালতের নির্দেশে ভাঙা হলো অবৈধ নির্মাণ

কৌশিক মুখার্জী: কুলটি:- হাইকোর্টের নির্দেশে আসানসোল পৌরনিগমের ৫৯ নম্বর ওয়ার্ডের কুলটির নিয়ামতপুরে পেট্রোল পাম্প এলাকায় অবৈধ নির্মাণ ভাঙা হল।বুধবার আসানসোল পৌরনিগমের উদ্যোগে এবং পুলিশের উপস্থিতিতে সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে।আসানসোল পৌরনিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর কে শ্রীবাস্তব বলেন হাইকোর্টের নির্দেশে ২৪ ফুট বাই ১৪ ফুটের একটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হল।বাড়িটি কোনো প্ল্যান ছাড়াই নির্মিত হয়েছিল।অন্যদিকে জানা গেছে বিষয়টি নিয়ে মহম্মদ ইসলাম এর প্রতিবেশি মহম্মদ ইখলাস উদ্দীন হাইকোর্টে মামলা করেছিলো।সেই মামলার পরিপেক্ষিতে হাইকোর্ট রায়ের দেয় এই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার।সেই মত ভাঙা হলো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *