আদালতের রায় থাকা স্বত্ত্বেও পূজো হলো মন্দিরের বাইরে, দাঁড়িয়ে থাকলো পুলিশ

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোল দক্ষিন থানার ফতেপুর গ্রামে শ্রী শ্রী কালীমাতার গ্রাম্য মন্দিরে পূজো করাকে কেন্দ্র করে বিবাদ আর তা নিয়ে উত্তেজনা ছড়ালো ওই গ্রামে। কোর্টের রায় থাকার পরও  মন্দিরের তালা খোলা হয়নি। শেষ পর্যন্ত পূজো হলো মন্দিরের বাইরে।ঘটনা প্রসঙ্গে জানা যায় যে আসানসোল দক্ষিণ থানার অন্তগত ফতেপুর গ্রামে একটি ১৬ আনার শ্রী শ্রী কালীমাতার মন্দির আছে। ফতেপুর গ্রামের সন্তোষ পন্ডিত বিষয়টি নিয়ে কোর্টের দ্বারস্থ হয়।নির্দিষ্ট নথিও রয়েছে তাদের কাছে।কিন্তু তিনি বা তার পরিবার পুজো করা থেকে বঞ্চিত হচ্ছে তারা বলে দাবি।গ্রামের একাংশ বাসিন্দা নাকি ওই মন্দিরে তালা দিয়ে রেখেছে বলে অভিযোগ করেন।পরিবারটি যদিও বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়।এরপর আদালত তাদের পক্ষেই রায় দেয়। কিন্তু সেই রায়কেও অস্বীকার করে গ্রামবাসীরা।বুধবার সকালে পুজো করার জন্য মন্দিরে যায়।তখন কোর্টের রায় থাকা সত্ত্বেও মন্দিরের দরজার তালা খোলা সম্ভব হয়নি।পুলিশ কোর্টের রায় নিয়ে গ্রামে আসে।কিন্তু শেষ পর্যন্ত মন্দিরের তালা খোলা হয়নি।ওই পরিবারটি মন্দিরের বাইরেই শেষ পর্যন্ত ঢাক ঢোল বাজিয়ে তাদের পুজো সম্পন্ন করে। তবে অন্যদিকে গ্রামবাসীরা একত্রিত হয়ে ওই পরিবারের বিরোধিতা করে।গ্রামবাসীদের দাবি, মন্দির সবার।কিন্তু ওই পরিবারটি নিজের দখলে রাখতে চায় মন্দিরটি বলে জানাই গ্রামবাসীরা। মন্দিরে সবাই পুজো করুক এমনটাই চাইছে গ্রামবাসীরা।আর দুপক্ষের এই দ্বন্দ্বে মন্দির রইল তালা বন্ধ অবস্থায়।আইন সিঙ্খলার প্রশ্নে পুলিশও আদালতের রায় থাকা স্বত্ত্বেও মন্দিরের তালা খোলাতে পারলেন না।শেষ পর্যন্ত পুজো হলো মন্দিরের বাইরে।দাঁড়িয়ে থাকলো পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *