আদিবাসী জনজাতির মহিলাদের উপর  নির্যাতনের প্রতিবাদে আসানসোলে বিক্ষোভ

রাকেশ লাহা, আসানসোল, পশ্চিম বর্ধমান :-

বেশ কিছুদিন ধরে দেশ তথা রাজ্যের দিকে দিকে আদিবাসী মহিলা ও নাবালিকাদের উপর যেভাবে শারীরিক নির্যাতন করা হচ্ছে তার প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলা ভারত জাকাত মাঝি পারগানা মহলের আহবানে শুক্রবার আসানসোলে গণমিছিল ও আসানসোল উত্তর থানায় ডেপুটেশন দেওয়া হল।

এই গণ মিছিল ও ডেপুটেশন কর্মসূচিতে বহু সংখ্যক আদিবাসী জনজাতির মানুষজন অংশগ্রহণ করেন। এদিন বিক্ষোভকারীরা হাতে তীর ধনুক, প্লাকার্ড এবং দা, কুড়ুল ইত্যাদি অস্ত্র  হাতে পথে নামেন। আসানসোলের রাস্তায় দাহ করা হয় কুশ পুতুলিকা। এদিন কাল্লা মোড় থেকে মিছিল করে আসানসোল উত্তর থানায় এসে এই ডেপুটেশন প্রদান কর্মসূচিটি সম্পন্ন হয়।

বিক্ষোভকারীরা জানাই, পুরুলিয়া ও বাঁকুড়াই আদিবাসী ছাত্রীর শ্লীলতাহানি , কুশমন্ডিতে আদিবাসী মেয়ের ধর্ষণ এবং বীরভূম জেলার রামপুরহাটে আদিবাসী এক নাবালিকাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সাথে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই বিক্ষোভ। এছাড়াও বিক্ষোভকারীরা আরও জানাই, আজকের ডেপুটেশনের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে দাবি রেখেছি দিন প্রতিদিন রাজ্যের নানান প্রান্তে আদিবাসী জনজাতির মহিলাদের উপর যেভাবে নির্যাতনের ঘটনা ঘটছে তা যদি আগামী দিনে বন্ধ না হয়, এবং আদিবাসী নাবালিকা এমনকি আদিবাসী মহিলা তারা যদি সঠিক সুরক্ষা না পায় তাহলে আমাদের এই প্রতিবাদ শুধু পশ্চিম বঙ্গ নয় সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়বে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *